শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী উপলে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ এশা শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন- এই দোয়া কামনা করা হয়। এছাড়া দেশের শান্তি, সমৃদ্ধি, সার্বভৌমত্ব ও কল্যাণ এবং বাংলাদেশের মানুষের সুখ-শান্তি ও নিরাপত্তার জন্য মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, গোলাম মোস্তফা রফিক, এম জি মোহিত, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সিনিয়র সহ-সভাপতি আজিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল, সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমেদ রিপন, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা জাসাসের আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা ওলামাদলের আহবায়ক কারী কবির হোসেন, সদস্য সচিব মাওলানা সাইদুর রহমান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com