রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ‘ডাক্তার’ পরিচয়ে প্রতারণা ভ্রাম্যমাণ আদালতের জরিমানা শহরের মোহনপুর সড়কে ঝুঁকিপূর্ণ চলাচল ॥ সংস্কারের দাবি বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপি ও অংঙ্গ ও সহযোগী সংগঠনের দোয়া ও মিলাদ মাহফিল বানিয়াচংয়ে পরিবহন সংকট নিরসনে ওলামায়ে কেরামের ২৪ ঘণ্টার আল্টিমেটাম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল সাকিন আহমেদ দৈনিক স্বদেশের কণ্ঠ এর ইতালির রোম সিটি প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ নবীগঞ্জের আউশকান্দি সিএনজি অটোরিক্সা শ্রমিক সমিতি’র ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন ॥ সভাপতি খালেদ, মাহিদুল সাধারণ সম্পাদক হবিগঞ্জের শিল্প কারখানায় গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মাধবপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত হবিগঞ্জে নতুন সিএনজি স্ট্যান্ড নিয়ে বাস শ্রমিকদের আপত্তি

নবীগঞ্জের আউশকান্দি সিএনজি অটোরিক্সা শ্রমিক সমিতি’র ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন ॥ সভাপতি খালেদ, মাহিদুল সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি অটোরিক্সা শ্রমিক সমিতি’র ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ উৎসব মুখর পরিবেশে গতকাল ১৫ আগষ্ট সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ ভোট কেন্দ্রে। নির্বাচনে ৪৯১ জন ভোটারের মধ্যে ৪৮৩ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাত ৮টায় প্রধান নির্বাচন কমিশন শফিউল আলম হেলাল ও প্রিজাইডিং অফিসার ইকবাল বাহার তালুকদার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে আনারস প্রতীকে মোঃ খালেদ আহমদ জজ ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সোহেল আহমেদ তালুকদার ছাতা মার্কায় ১৬৫ ভোট ও মোঃ জুবেল মিয়া-চেয়ার ৫৮ ভোট পেয়েছেন। সহ-সভাপতি মোঃ লিয়াকত খাঁন দোয়াত কলম প্রতীকে ৩৬২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ লালিছ মিয়া-মাছ পান ১১৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ মাহিদুল ইসলাম ফুটবল প্রতীকে ২৮৫ পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রোমান আহমদ মোরগ প্রতীকে ১২৭ ভোট, মোঃ চাঁনফর মিয়া ঈগল মার্কায় ১৮ ভোট ও মোঃ শাহজাহান মিয়া হরিন প্রতীকে ৪২ ভোট পান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ রবি আহমদ রিক্সা প্রতীকে ১৫৫ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সোহেল আহমদ হাতি প্রতীকে ১৫১ ভোট, আব্দুল মালিক আম প্রতীকে ৭২ ভোট, মোঃ নাসির আহমদ তালা প্রতীকে ৪৬, আব্দুল আহাদ রাজু হাতপাখা প্রতীকে ৪২ ভোট পান। সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমীন ঘোড়া প্রতীকে ২১২ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মহসিন তালুকদার মোটর সাইকেল ১৭৫ ভোট, মোঃ এনাম খাঁন মই ৬৭ ভোট, মোঃ মোশাহিদ আহমদ হাঁস প্রতীকে ১৯ ভোট পান। অর্থ সম্পাদক পদে মোঃ ফরিদ মিয়া মোমবাতি প্রতীকে ২৪২ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রমজান মিয়া, কলস মার্কায় ২৩৫ ভোট পান। প্রচার সম্পাদক পদে মোঃ দিলওয়ার মিয়া, বাইসাইকেল প্রতীকে ২২৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আলী আমজদ কবুতর মার্কায় ১৭১ ভোট, মোঃ আবিদুর রহমান বাঘ মার্কায় ৭৭ ভোট পান। দপ্তর সম্পাদক পদে মোঃ জুবেদ মিয়া মাইক প্রতীকে ২৯৭ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ উজ্জ্বল মিয়া হেলিকপ্টার মার্কায় ১৮১ ভোট পান। নির্বাহি সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ জিলু মিয়া ডাব ২১৫ ভোট, মোঃ শামীম আহমদ-টর্চলাইট ২১১ ভোট, মোঃ শাহান আলী প্রজাপতি ১৬৯ ভোট, অপর প্রার্থী মোঃ জুনেদ মিয়া জগ প্রতীকে পেয়েছেন ৩০ ভোট, মোঃ সাইফুর রহমান গোলাপ ফুল ৮৯ ভোট ও মোঃ সায়েস্তা মিয়া টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৫৫ ভোট। প্রধান নির্বাচন কমিশন ছিলেন শফিউল আলম হেলাল, সহকারী নির্বাচন কমিশন ছিলেন আব্দুর রকিব, শাহ্ এবাদুর রহমান দ্বারা ও সুলতান আহমদ। নির্বাচন পর্যবেক্ষণ করেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা, সহ-সভাপতি মোহাম্মদ বয়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মজিদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, জামাতের আমীর মাওলানা আশরাফ আলী প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মুরশেদ আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদ আহমেদ তালুকদার ও বিএনপি নেতা মনর মিয়া প্রমূখ। প্রিজাইডিং অফিসার ছিলেন অধ্যাপক ইকবাল বাহার তালুকদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com