শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে পাশবিক নির্যাতনের শিকার কিশোরী লোকজনকে জানানোয় মা-বাবাকে মারধর

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে দিনমজুর কন্যা পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। বিষয়টি মিমাংসা করে দেয়ার কথা বলে একটি মহল নির্যাতনের সব আলামত নষ্ট করে দিয়েছে বলে ভিকটিমের পরিবার দাবী করছে। নির্যাতনকারীরা প্রভাবশালী হওয়ায় ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে বলে তারা জানায়। অবশেষে ঘটনার ৮দিন পর ক্ষত চিহ্ন নিয়ে ওই কিশোরীটি হবিগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছে।
কিশোরীটির বাড়ি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিছকিনপুর গ্রামে। হাসপাতালে ভর্তি আহত ভিকটিম কিশোরী (১৩) জানায়, গত ১৫ অক্টোবর দিবাগত রাতে সে প্রশ্রাব করার জন্য ঘর থেকে বের হয়। এ সময় একই গ্রামের মঠাই উল্লার ছেলে নজরুল ইসলাম ওরপে মঞ্চাসহ ২জন মিলে তাকে বাড়ির পার্শ্ববর্তী একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকারে লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এ বিষয়টি জানাজানি হলে সালিস বৈঠকে ঈদের পরে মিমাংসা করা হবে বলে ভিকটিমের পরিবারকে আশ্বস্থ করা হয়। কিন্তু পরবর্তীতে ভিকটিমের বাবা লোকজনের কাছে ধর্ণা দিয়েও কোন সদুত্তর পাননি। এ বিষয়টি নিয়ে ভিকটিমের বাবা লোকজনের কাছে যাওয়ার কারণে নির্যাতনকারীরা ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল সকাল ১০টার দিকে নির্যাতনকারীরা ভিকটিমের মা-বাবাকে মারধর করে বলে তারা জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com