শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩

  • আপডেট টাইম রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।
র‌্যাব সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের সিলেট-ঢাকা মহাসড়কের আলীপুর ওয়ালটন শোরুমের বিপরীত পাশে অভিযান পরিচালনা করে। অভিযানে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে সাদা, নীল ও কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটকরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিপুর এলাকার মো. সোহাগ মিয়া (৩৫), মৃত শাহজাহানের ছেলে, মো. রুবেল মিয়া (৩২), মৃত ধন মিয়ার ছেলে এবং মো. সোহেল রানা (২৪), সবুজ মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আটক তিনজন ও উদ্ধারকৃত আলামত শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com