শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

পল্টনে জামায়াত শিবিরের নেতাকর্মীদের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম বুধবার, ২৯ অক্টোবর, ২০১৪
  • ৬৮০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকা পল্টনে জামায়াত শিবির নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যাকারীদের গ্রেফতার, শান্তি, ও কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়ত।
জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ মোশাহিদ আলী ও জেলা শিবিরের সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগের নেতৃত্বে মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবিরের সাবেক সভাপতি মীর জমিলুুুন্নবী ফয়সল, হাবিবুর রহমান, এস এম নাদির শাহ, শামছুদ্দুহা, সাইফুল ইসলাম, মোস্তফা কামাল, নাজমুল হাসান জাবেদ, মহ্বিুর রহমান, আজহারুল ইসলাম মোয়াজ, জমির আলী প্রমুখ।
বক্তারা ২৮ অক্টোবর জামায়াত শিবিরের নেতাকর্মীকে যারা নৃশংসভাবে হত্যা করেছিল তাদের গ্রেফতার ও শাস্তির দাবি জনান। এবং অন্যায় ভাবে দায়েরকৃত মিথ্যা মামলা থেকে জামায়াত শিবিরের সকল নেতাকর্মীকে মুক্তির দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com