শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মাধবপুরে ধর্ষণ মামলার একমাত্র আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে কিশোরী ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি উত্তম গোয়ালা (৩০)কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের এক দল সদস্য মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে রাত সাড়ে ১০ টার দিকে তাকে গ্রেফতার করে। সে জগদীশপুর গ্রামের অনিল গোয়ালার পুত্র। র‌্যাব-৯ সূত্রে জানা যায়, জগদীশপুর এলাকার কিশোরীর বাড়িতে প্রতিবেশী উত্তম গোয়ালা আাসা যাওয়া সুবাদে কিশোরীকে প্রেমের প্রস্তাব দিত। এতে সে রাজি হয়নি। গত ৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে উত্তম গোয়ালা কিশোরীর ঘরে প্রবেশ করে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে গত ১৪ ডিসেম্বর রাত ৯ টার দিকে বিবাদী ভিকটিমের পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে পুনরায় বিয়ের প্রলোভন দিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম বিবাহের প্রস্তাব দিলে বিবাদী তাতে অস্বীকৃতি জানায় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে ভিকটিমকে তাড়িয়ে দেয়। উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা গত ৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০ টার দিকে জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক উত্তম গোয়ালাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com