বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইনকিলাব মঞ্চ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শহরে মশাল মিছিল

  • আপডেট টাইম শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ মশাল মিছিল বের করা হয়। মিছিলটিতে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মশাল হাতে স্লোগান দিতে দিতে তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।
মিছিল চলাকালে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com