মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জের বেতাপুরে গাছ চাপায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০১৪
  • ৬৬৪ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে গাছ চাপা পড়ে এক কাদির মিয়া (৫০) নামে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কাদির মিয়া কুর্শী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত জহুর আলীর পুত্র। তিনি আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামে শাহ জুয়াদ মৎস্য প্রকল্পের শ্রমিক হিসাবে কাজ করছেন। গতকাল 20141027_161519সোমবার বেলা অনুমান আড়াইটার দিকে শাহ জুয়াদ মৎস্য প্রকল্পের পুকুর পাড়ে এ ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে-গতকাল সকাল থেকে ১০জন শ্রমিক মিলে ওই মৎস্য প্রকল্পের উত্তর পার্শ্বে একটি বড় পাহাড়ি জাতীয় সাম্বল গাছ কাটছিল। গাছটি কাটার শেষ সময়ে গাছের মাঝামাঝি স্থানে কাদির মিয়া গাছ সরানোর চেষ্টা করলে উপর থেকে গাছের অরেকটি অংশ তাকে পড়ে চাপা দিলে তার মাথার মগজ বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে নবীগঞ্জ থানার এস আই নজরুল ইসলাম লাশ উদ্ধার করেন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, আউশকান্দি ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেন সহ এলাকার শত শত লোক ঘটনাস্থলে ছুটে যান। উক্ত ঘটনায় নিহতের আত্মীয় স্বজনদের সম্মতিক্রমে চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান ও দিলাওর হোসেনের মধ্যস্থ’তায় আপোষে ময়না তদন্ত ছাড়া এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশ দাফনের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে শাহ জুয়াদ মৎস্য প্রকল্পের স্বত্ত্বাধীকারী শাহ মুস্তাকিম আলী প্রিন্স বলেন, নিহত ব্যক্তি আমার এখানে দীর্ঘ ১০ বছর ধরে খুবই সুনামের সহিত বিশ্বস্থতার সাথে তার কর্ম পরিচালনা করে আসছিল। তার এই করুন ম”ত্যুতে আমি ও আমার পরিবার গভীর শোকাহত। তবে, তার স্ত্রী সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে অবশ্যই ওই পরিবারের পাশে আছি ও ভবিষ্যতে থাকবো। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com