শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ৩ ॥ আহত ২ অবৈধ বালু-মাদকের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ॥ শায়েস্তাগঞ্জে ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনে অনুমোদন দিয়েছে সরকার ধুলিয়াখালে টমটম-বাসের সংঘর্ষে নিহত ১ ॥ আহত ৫ ইংল্যান্ডের নর্থামব্রিয়া ইউনিভার্সিটি থেকে নবীগঞ্জের কৃতিসন্তান সৈয়দ ফাহিম অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেছেন নবীগঞ্জে পাঞ্জারাই মাদ্রাসার সাবেক সুপার মখলিছুর রহমানকে পুনর্বহাল না করার দাবিতে গণআবেদন শায়েস্তাগঞ্জে উপ-সহকারী কৃষি কর্মকর্তার উপর হামলার অভিযোগ ॥ দুই বিএনপির নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের নবীগঞ্জে “জুলাই শহীদ দিবস” উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত মাধবপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ পইলে পানিতে ডুবে ৫ম শ্রেণির ছাত্রীর মৃত্যু

হাজী আজিজুর রহমান তোতা মিয়ার ৯ম মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী, মেসাস মোহাম্মদী ষ্টোরস এর স্বত্তাধিকারী ও হবিগঞ্জ কোর্ট জামে মসজিদের প্রতিষ্ঠাকালীন সদস্য হাজী মো: আজিজুর রহমান তোতা মিয়ার আজ ৯ম মৃত্যুবার্ষিকী। তিনি আরবী সফর মাসের ২ তারিখ সোমবার জোহরের নামাজের পর নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মরহুম হাজী মো: আজিজুর রহমান তোতা মিয়ার একমাত্র ছেলে তৈয়বুর রহমান শ্যামল স্বপরিবারে ইংলেন্ডের ম্যানচেস্টার শহরে বসবসা করছেন। তিনি এনটিভি ইউরোপের ম্যানচেষ্টার প্রতিনিধি হিসেবে অত্যান্ত সুনামের সহিত সাংবাদিকতা করে আসছেন। পাশাপাশি তিনি বিভিন্ন অনলাইন টিভি ও পত্র পত্রিকার সাথে দীর্ঘদিন যাবত কাজ করে আসছেন। মরহুম হাজী মো: আজিজুর রহমান তোতা মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে আজ শুক্রবার বাদ জুম্মা হবিগঞ্জ কোর্ট জামে মসজিদ ও নিজ বাড়ি পূর্ব ভাদৈ গ্রামে ৩টি মসজিদে ইসালে ছোয়াব উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধবদের প্রতি অনুরোধ করেছেন মরহুমের একমাত্র ছেলে তৈয়বুর রহমান শ্যামল। উল্লেখ্য, মরহুম হাজী মো: আজিজুর রহমান তোতা মিয়া ছিলেন একজন সহজ সরল ও নীতিবান মানুষ। তিনি জীবদ্দশায় শহরের সবুজবাগ এলাকায় মেসাস মোহাম্মদী ষ্টোরস প্রতিষ্ঠা করে অত্যান্ত সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করেছেন। পরবর্তিতে তিনি মোহাম্মদীয়া কমপ্লেক্স প্রতিষ্ঠা করেন। এই কমপ্লেক্সে চাঁদের হাসি প্রাইভেট হসপাতাল (সবুজবাগ শাখা) নামে আরও একটি সেবামুলক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com