সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

সুবিদপুর খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ”

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সবুজে সাজাই বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে বানিয়াচং উপজেলার সুবিদপুরস্থ খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল ১২ জুলাই রবিবার দুপুর ১টায় প্রকৃতি ও জীবন ক্লাব হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রকৃতি ও জীবন ক্লাব হবিগঞ্জ এর সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ্ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চৌধুরী ফরহাদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসকের প্রতিনিধি এনডিসি আল নাদরুন বিন আকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আক্তারুজ্জামান, ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ গিয়াস উদ্দিন, ডাঃ অশোক কুমার দাশ, মোঃ মনির হোসেন এবং মোঃ কুতুব উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান সমন্বয়কারী ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি চৌধুরী মোঃ ফরিয়াদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ সয়েদুর রহমান সাইদুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম সুরুজ আলী এবং নির্বাহী কমিটির সদস্য শামছুল হক তালুকদার জুয়েল। এছাড়াও বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক শেখ মোঃ আব্দুল্লাহ মিয়া, সুবিদপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল তালুকদার এবং আতুকুড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বি আমিরুল আখনজী কর্মসূচিতে অংশ নেন। এ সময় উপস্থিত আমন্ত্রিত বক্তাগণ বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও রোপণকৃত গাছের সঠিক রক্ষণাবেক্ষণ করার গুরুত্ব তুলে ধরে ছাত্র-ছাত্রীদের সচেতনতা বৃদ্ধির জন্য নানাবিধ মূল্যবান পরামর্শ দেন। আলোচনা সভা শেষে প্রকৃতি ও জীবন ক্লাব হবিগঞ্জের পক্ষ হতে স্কুল ক্যাম্পাসে বিভিন্ন জাতের ঔষধি, ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। একই সাথে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে আম, জাম, পেয়ারা, তেঁতুল, জলপাই, নিম, কৃষ্ণচূড়া, জারুল ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com