বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার প্রত্যয়-সৈয়দ ফয়সল এমপি নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরু নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার চুনারুঘাটে প্রবাসীর ড্রাগন বাগানের ফুল ও ফল পচে মরে যাচ্ছে মহাসড়কের নসরতপুরে ট্রাক চাপায় আহত নারীকে উদ্ধার করলো দমকল বাহিনী

বাড়ী-বাড়ী বর্জ্য সংগ্রহ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে হবিগঞ্জ পৌরসভায় মতবিনিময় সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাড়ী-বাড়ী বর্জ্য সংগ্রহ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। গতকাল বুধবার বিকালে হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় অংশগ্রহন করেন কমিউনিটি ডেভেলপম্যান্ট কমিটি, সিডিসি’র নেতৃবৃন্দ, ভ্যানগাড়ী চালক ও বর্জ্যসংগ্রহকারী এবং হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তাবৃন্দ। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পৌর এলাকায় চলমান বর্জ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সিডিসি নেতৃবৃদ বর্জ্য সংগ্রহ কার্যক্রমকে আরো জোরদার করতে নানা পদক্ষেপ গ্রহন করার পরামর্শ দেন। সাথে সাথে সমস্যা ও সম্ভাব্য সমাধানের উপায়গুলো তুলে ধরেন। ভ্যানগাড়ী চালক ও বর্জ্য সংগ্রহকারীগন তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা উপস্থাপন করেন। সভায় বাড়ী-বাড়ী বর্জ্য সংগ্রহ কার্যক্রমকে জোড়দার করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। যে বাসা-বাড়ীগুলো এখনো এই কার্যক্রমের আওতায় আসেনি তাদের তালিকাভুক্ত করতে সিদ্ধান্ত হয়। সবাই যাতে এই কর্মকান্ডে অংশগ্রহন করেন সে ব্যাপারে উদ্যোগ গ্রহন করার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও ভ্যানগাড়ীগুলো স্বল্প সময়ের মাঝে মেরামত করা এবং ভ্যানগাড়ী চালক ও বর্জ্যসংগ্রহকারীদের পোষাক ও পরিচয়পত্র দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com