স্টাফ রিপোর্টার ॥ চলতি বিশ্বকাপ খেলার কোয়ার্টার ফাইনালে উত্তেজনাপূর্ন ম্যাচে ফেভারিট দল আর্জেন্টিনা ১২ জুলাই গতকাল রবিবার সকালে তুমুল উত্তেজনাপূর্ন খেলায় সুইজারল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করে সেমি ফাইনালে উত্তীর্ণ হওয়ায় নবীগঞ্জে আমরা আর্জেন্টিনা সমর্থক ফোরামের সদস্যদের মাঝে ব্যাপক আনন্দ উৎসাহ বিরাজ করছে। এ ধরনের বিজয়ের আনন্দকে উপভোগ্য করে তোলেন সকল আর্জেন্টিনার সমর্থকবৃন্দ। নবীগঞ্জ উপজেলাসহ শহরের আশপাশ এলাকায়ও আনন্দ মিছিল, আতশবাজি করে আমরা আর্জেন্টিনা সমর্থকদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস করতে দেখা গেছে। এ আনন্দকে উপভোগ্য করে তোলতে নবীগঞ্জে আমরা আর্জেন্টিনা দলের সমর্থকরা আনন্দ উল্লাস ব্যক্ত করেন। হট ফেভারিট দলের এমন বিজয়ে আনন্দের অনুভূতি ব্যক্ত করেন আমরা আর্জেন্টিনা নবীগঞ্জ উপজেলা সমর্থক কমিটির সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সহ-সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া, যুগ্ম সম্পাদক আশফাক উজ্জামান চৌধুরী, মোঃ সেলিম মিয়া তালুকদার, শাকিল আহমদ, মুরাদ আহমদ, মুহিত ভট্টাচার্য্য, মোঃ কাজল মিয়া, পবিত্র বনিক, ছনি আহমদ চৌধুরী, মোঃ আকিকুর রহমান সেলিম, জ্যোতিষ সরকার, সুমন তালুকদার, আবু মুছা, ফয়সাল তালুকদার, অঞ্জন রায়, বিপুল চক্রবর্তী, সুদীপ দাশ, সান্টু দাশ, বিপ্লব চন্দ্র দাশ বিপুল, মিঠু চক্রবর্তী, রিপ্টু তালকদার, সঞ্জয় দাশ, সুজিত পাল, রতন লাল রায়, সুরঞ্জন রায়, রামকৃষ্ণ সরকার, হেমেন্দ্র সরকার, শান্ত দাস, দুর্লভ দাশ, সুকমল দাস, রিপন সরকার, রনি রায়, লিপ্টন রায়, মোঃ আবুল কালাম আজাদ, সুদেব চক্রবর্তী, অজয় সেন, মোঃ ইউনুছ মিয়া, জাহিদ মিয়া, আমিনুল ইসলাম মুমিন, আব্দুল আহাদ মামুন, মোঃ আয়াত আলী প্রমূখ সমর্থকবৃন্দ। সমর্থকরা বলেন, মেসির জাদুকরী নৈপুন্যে তৈরী করা বল নিয়ে অন্যান্য খেলোড়াররা ছন্দময় খেলা দেখিয়ে দলের সেরা পারফরম্যান্সে আর্জেন্টিনা দল ৩-১ গোলে সুইজারল্যান্ডকে পরাজিত করে অভাবনীয় জয়লাভ করে। একই সাথে এ সময়ের সবচেয়ে জনপ্রিয় খেলোয়ার লিওনেল মেসির জাদুকরী খেলায় বিশ্বকাপের জনপ্রিয় এ আসরে বর্তমান সেরা তারাকা লিওনেল মেসির নেতৃতে আর্জেন্টিনা দল ফাইনালে চ্যাম্পিয়ান হয়ে শিরোপা জয়লাভ করবে এটাই সমর্থকদের বিশ্বাস।