প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সহ-সভাপতি অনুপ কুমার দেব মনার মৃত্যুতে গত ১১ জুলাই শনিবার সকাল ১১টায় শ্রী শ্রী কালীবাড়ীতে শোকসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নলিনী কান্ত রায় নীরুর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট অর্জুন রায়ের পরিচালনায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ স্মৃতিচারণমুলক বক্তব্য রাখেন। শোকাহত নেতৃবৃন্দ ও আপনজনদের মধ্যে বক্তব্য রাখেন-সিনিয়র আইনজীবী এডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরী, কালীবাড়ী কমিটির সভাপতি বীরেন্দ্র লাল রায়, মহাপ্রভু আখড়া কমিটির সভাপতি জগদীশ মোদক, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব শংকর পাল, সিনিয়র সিটিজেন ডাঃ অসিত রঞ্জন দাশ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক সাবেক ভিপি আবু হেনা মোস্তফা কামাল, সংগঠক আজহারুল ইসলাম বাকু, সাবেক ছাত্রনেতা সৈয়দ মুশফিক আহমেদ, হিন্দু কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব অতিন চৌধুরী, পুজা ফ্রন্টের আহবায়ক এডভোকেট নিঠু গোপ, ইসকন প্রতিনিধি এডভোকেট প্রমথ সরকার, ব্রাহ্মন সংসদের সভাপতি পংকজ ভট্টাচার্য্য, মার্চেন্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপক ফিরোজ আলম, শোকাহত পরিবারের পক্ষ থেকে আলোচনা করেন- সুজাতা দেব রায়, পুজা উদযাপন পরিষদ সদর কমিটির সভাপতি শংকর অধিকারী, পৌর কমিটির সাধারণ সম্পাদক পায়েল আচার্য্য, সনাতনী বিদ্যার্থী সংসদের নেতা রাহুল চক্রবর্তী, উপজেলা পুজা উদযাপন পরিষদ এর নেতৃবৃন্দ যথাক্রমে- সম্পদ দেব রায়, বিপ্লব দেব, শ্যামল রায়, রনি দাশ প্রমুখ। উপস্থিত ছিলেন যথাক্রমে- মানিক দাশ, স্বদীপ বনিক, এডভোকেট রুহুল হাসান শরীফ, বাদল রায়, অলক দত্ত বাবু, সিদ্দিকী হারুন, ডাঃ অনুজ কান্তি দাশ, রনজন কুমার রায়, উজ্জল দেব রায়, ভূবন দত্ত, তাজুল ইসলাম রোমান, পিকে সূত্রধর, কাজল গোপ, অমর চান ঋষি, শংকর শুকবৈদ্য, পীযুষ রায়, খোকন বনিক, পুজা উদযাপন পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ যথাক্রমে সুনীল দাশ, অশোক কুমার রায় মঙ্গল, স্বপন বনিক, মিহির দাশ, রজত রায়, বিপ্লব রায় সুজন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ প্রয়াত অনুপ কুমার মনা’র কর্মময় জীবন এবং স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার সততা, নিষ্ঠা এবং আদর্শিক জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর মৃত্যুতে সমাজ জীবনে অপুরনীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন।