বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সুতাং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং নদীর বিভিন্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, নুরপুর ইউনিয়নের একটি সংঘবদ্ধ চক্র ডাকি জাঙ্গাল, মররা, লাদিয়া, চাঁনপুর, পুরাসুন্দা, সুতাং ব্রিজ ও সুতাং রেলওয়ে ব্রিজসহ নদীর বিভিন্ন স্থান থেকে দিন-রাত অবৈধভাবে বালু উত্তোলন করছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন ১৫ থেকে ২০টি বড় নৌকায় বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। প্রতিটি নৌকা থেকে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা করে আদায় করা হয়। অভিযোগ রয়েছে, চক্রের মূল সদস্যরা সরাসরি নদীতে না থেকে বাড়ি কিংবা সুতাং বাজারে অবস্থান করেন। তাদের নিয়োজিত লোকজন নৌকা থেকে টাকা সংগ্রহ করে প্রতিদিন সন্ধ্যার পর সিন্ডিকেটের কাছে পৌঁছে দেয়। পরে সেই অর্থ ভাগ-বাটোয়ারা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com