রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হুইপ জিকে গউছের নির্দেশে ॥ খোয়াই নদী লস্করপুর এলাকায় প্রশাসনের সাড়াশি অভিযান ॥ ড্রেজার মেশিন জব্দ খোয়াই নদীর রাধাপুরের ভাঙন এলাকা পরিদর্শন করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী হবিগঞ্জে পুলিশের উদ্যোগে নাগরিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীগঞ্জে আতংক নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে এক পরিবার নবীগঞ্জ সদর ইউনিয়ন পূজা উদযাপন কমিটি গঠন ॥ সুশান্ত বৈদ্য সভাপতি রাজন রায় সম্পাদক হবিগঞ্জ সাহিত্য পরিষদের উদ্যোগে নজরুল বর্ষ উদযাপিত সাতছড়ি এলাকায় র‌্যাবের অভিযান ॥ ৫৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ মাধবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে আহত সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটারের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন

সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটারের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে সিলেট বিভাগের দুই দিনব্যাপী অভিনয় বিষয়ক কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ১০ জুলাই সকাল ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টারে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অর্থ সম্পাদক রফিক উল্লাহ সেলিম, দপ্তর ও প্রশিক্ষণ বিষয়ক ভারপ্রাপ্ত সম্পাদক এবং কর্মশালার সদস্যসচিব খোরশেদুল আলম, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক শামসুল বাসেত শেরু, কথাকলির সভাপতি নীলাঞ্জন দাশ টুকু এবং সিলেট জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আল মামুন।
কর্মশালার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট নাট্যকার, নাট্যগবেষক ও নাট্যনির্মাতা ড. সাইদুর রহমান লিখন, বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক, নাট্যকলা বিভাগ, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও উপাধ্যক্ষ মো. জালাল উদ্দিন রুমি।
১১ জুলাই বিকেল ৪টায় কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অনুষ্ঠান সম্পাদক ও অভিনয় কর্মশালা-২০২৬-এর আহ্বায়ক খন্দকার শাহ আলম, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক শামসুল বাসেত শেরু এবং থিয়েটার অঙ্গনের বিশিষ্ট সংগঠক ও “দুধওয়ালা”-এর অন্যতম স্বত্বাধিকারী মোতাহের সোহেল।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সভাপতি আব্দুল ওয়াদুদ, বন্ধন থিয়েটারের সভাপতি সামির পল্লব, দিক থিয়েটারের সভাপতি অনন্য, থিয়েটার সুনামগঞ্জের প্রতিনিধি তাজিন, রংগালয় সুনামগঞ্জ থিয়েটারের সভাপতি তামিম আহমেদসহ বিভিন্ন নাট্যসংগঠনের নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা। বক্তারা নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নাট্যচর্চার মানোন্নয়ন এবং নতুন প্রজন্মের শিল্পীদের দক্ষতা বিকাশে এ ধরনের কর্মশালার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
দুই দিনব্যাপী এই কর্মশালায় সিলেট বিভাগের ৪১ জন নাট্যকর্মী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল শায়েস্তাগঞ্জ থিয়েটার, প্রতীক থিয়েটার, খোয়াই থিয়েটার, দেশ নাট্যগোষ্ঠী, জীবনচক্র থিয়েটার, তারুণ্য নাট্যগোষ্ঠী, কথাকলি, থিয়েটার সাস্ট, নবশিখা, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড, নাট্যায়ন, থিয়েটার বাংলা, দিক থিয়েটার, বন্ধন থিয়েটার, রংগালয় সুনামগঞ্জ থিয়েটার, থিয়েটার সুনামগঞ্জ এবং প্রসেনিয়াম থিয়েটারসহ বিভিন্ন নাট্যদল। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্যদলের সদস্যরাও কর্মশালায় অংশগ্রহণ করেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে অভিনয়ের তত্ত্ব ও ব্যবহারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকলের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
পুরো কর্মশালার সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. জালাল উদ্দিন রুমি।
আয়োজকরা জানান, নাট্যচর্চার মানোন্নয়ন, দক্ষ অভিনয়শিল্পী তৈরি এবং সিলেট বিভাগের নাট্যসংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় করতেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com