বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে অপপ্রচার রোধে সুধীজনের সঙ্গে প্রশাসনের সচেতনতামূলক সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার প্রতিরোধে সুধীজনের অংশগ্রহণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প (পজীপ) কর্মকর্তা সাকিল আহমেদ সভা সঞ্চালনা করেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি বয়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার ও ছনি আহমেদ চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম, নবীগঞ্জ কলেজের প্রভাষক রেজাউল আলম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অরবিন্দু রায়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এখন তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও অনেক সময় গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের কারণে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। তাই কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া শেয়ার বা প্রচার না করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
তিনি বলেন, সামাজিক সম্প্রীতি, আইন-শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় দায়িত্বশীল আচরণের বিকল্প নেই। সত্য ও নির্ভুল তথ্য প্রচারের পাশাপাশি গুজব প্রতিরোধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com