বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে সড়কের পাশ থেকে নবজাতক উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ জন্মের পর যে শিশুর স্থান হওয়ার কথা ছিল মায়ের বুকে, সেই নবজাতক কন্যাশিশুকে পাওয়া গেল রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায়। অসহায় শিশুটির কান্না শুনে এগিয়ে আসেন স্থানীয় মানুষ। তাদের মানবিক উদ্যোগেই মৃত্যুর ঝুঁকি থেকে রক্ষা পেয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নবজাতকটি।
গতকাল সোমবার (৬ জুলাই) ভোরে মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় শায়েস্তাগঞ্জ-জগদীশপুর জেলা পরিষদ সড়কের পাশে পথচারীরা শিশুটিকে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তারা দেখতে পান, নবজাতকের শরীরে স্যালাইনের ক্যানুলা লাগানো রয়েছে। বিষয়টি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় করেন। খবর পেয়ে বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় নবজাতকটিকে দ্রুত মাধবপুরের ল্যাবএইড হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের তত্ত্ববাবধানে বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে জানা গেছে।
আব্দুর রশিদ বলেন, “একটি নবজাতককে এভাবে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে খুবই মর্মাহত হয়েছি। সময় নষ্ট না করে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছি। এখন সে সুস্থ আছে। শিশুটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজন হলে আমরা সব ধরনের সহযোগিতা করব।”
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শনাক্ত করার পাশাপাশি নবজাতকটির নিরাপদ আাশ্রয় ও ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। জন্মের পরই নির্মম বাস্তবতার মুখোমুখি হওয়া এই শিশুটি যেন নতুন করে বেঁচে থাকার সুযোগ পেয়েছে কিছু মানবিক মানুষের হাত ধরে। নিষ্ঠুরতার অন্ধকারের মাঝেও তাদের এই উদ্যোগ সমাজে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com