বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে ফুটপাত উচ্ছেদ অভিযান ॥ জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ শহরের যানজট নিরসন, অবৈধ ফুটপাত দখলমুক্তকরণ এবং সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার (৩০ জুন) বিকাল ৬টায় শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বানী চৌধুরীর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শায়েস্তাগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত। অভিযানে শহরের প্রধান সড়ক, ফুটপাত ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অবৈধ দখল, পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা এবং ট্রাফিক শৃংখলা নিশ্চিত করতে তদারকি করা হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় মূল্য তালিকা প্রদর্শন না করায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সড়ক পরিবহন আইন লড়ঘনের দায়ে একটি অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী ইঞ্জিনিয়ার নাজমুল হাসান জিসান, শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ সদস্য এবং পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন। তারা শহরের বিভিন্ন স্থানে যানবাহন নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শায়েস্তাগঞ্জ শহরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও সুশৃংখল রাখতে অবৈধ দখল উচ্ছেদ, বাজার তদারকি এবং সড়ক ব্যবস্থাপনায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com