বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মোড়াকরি উত্তরগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাকিব মিয়া নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলার মোড়াকরি উত্তর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব মিয়া ওই গ্রামের মো. রেজ্জাক মিয়ার বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে কোনো এক সময় বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন সাকিব মিয়া। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্যোগ নিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। তবে কীভাবে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com