বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াঙ্গে ক্লাইমেট ফিল্ড স্কুল মাঠ দিবস পালিত

  • আপডেট টাইম সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪
  • ৫৫৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গের দোয়াখানী ক্লাইমেট ফিল্ড স্কুল মাঠ দিবস উপলক্ষে গতকাল রবিবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বানিয়াচং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ৩নং বানিয়াচং সদর দক্ষিণ পূর্ব ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামসুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক বশির আহমদ সরকার, সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান, হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোস্তাফা ইকবাল আজাদ, প্রভাষক টিটু রঞ্জন কর। ডিজাস্টার এন্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট ইন এগ্রিকালচার প্রজেক্টের অধীনে ও কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের আর্থিক ও কারিগরি সহযোগীতায় অনুষ্টিত সভা পরিচালনা করেন বানিয়াচং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী সাফিয়া ফেরদৌসী। বক্তৃতা করেন দোয়াখানী ক্লাইমেট স্কুলের সভাপতি মোঃ ছবিল মিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলী আকবর, মোঃ জাহিদ হাসান, মহিবুর রহমান, আব্দুল আলীম, বিদ্যুত তালুকদার, মহিউদ্দিন, মামুনুর রশীদ, মখলিছুর রহমান, সনজব আলী, মারুফ আহমদ প্রমুখ। সভার পূর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রদর্শনী খামার পরিদর্শন করেন। সভায় ৫ শতাধিক কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com