মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

প্রতিশ্রুতি পূরণে সর্বোচ্চ চেষ্টা থাকবে-এমপি সৈয়দ ফয়সল

  • আপডেট টাইম সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, “বাংলাদেশ একটি গ্রাম প্রধান দেশ। গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই আমরা গ্রাম থেকেই উন্নয়নের কাজ শুরু করতে চাই।” বর্তমান সরকার গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। খাল খনন, কৃষি কার্ড, হেলথ কার্ডসহ সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গতকার রবিবার দুপুরে চুনারুঘাটে উপজেলা উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ ফয়সল বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা সংসদ সদস্যরা গ্রামের মানুষের জন্য বিরামহীনভাবে কাজ করে যাচ্ছি। চুনারুঘাট ও মাধবপুরের গ্রামাঞ্চল এবং চা-বাগান এলাকায় এখনো শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও বিশুদ্ধ পানির নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে আমরা স্থানীয় মানুষের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিচ্ছি।” গ্রামের মানুষের কাছ থেকে সরাসরি সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। সরকারি কাজে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। কেউ দুর্নীতি করলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।”
সংসদ সদস্য বলেন, “দেশের মানুষ অনেক আশা ও প্রত্যাশা নিয়ে সরকারকে দায়িত্ব দিয়েছে। সরকার কঠিন অর্থনৈতিক বাস্তবতার মধ্যেও দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই সরকার বেশ কিছু দৃশ্যমান উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছে, যা সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।”
সভায় স্থানীয় উন্নয়ন, অবকাঠামো, কৃষি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বক্তারা এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু, সাবেক উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার, সেক্রেটারি মীর সিরাজসহ যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com