বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সিএনজি চোর চক্রের সদস্য কামরুল গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুনামগঞ্জের মাইজবাড়ি বদিপুর এলাকার বাসিন্দা আল হোসেনের চুরি হওয়া দুটি সিএনজির মধ্যে একটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চুরির সঙ্গে জড়িত দুই চোরকে আটক করার পাশাপাশি চক্রের মূলহোতা ও একাধিক মামলার আসামি কামরুল মিয়াকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক ডিভাইসের সহায়তায় অভিযান চালিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গুমগুমইয়া এলাকা থেকে চুরি হওয়া একটি সিএনজি উদ্ধার করা হয়। একই সময় দুইজন চোরকে আটক করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জহির। পরে তদন্তের ভিত্তিতে চক্রের মূলহোতা হিসেবে পরিচিত মো. কামরুল মিয়া (৩১) কে আটক করা হয়। তিনি নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর দেবপাড়া গ্রামের জামশেদ মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, কামরুল মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ২৯টি মামলা রয়েছে। তাকে সুনামগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com