বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪৩ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান-বাহুবল থেকে ॥ “ভূমি সেবা মেলা ২০২৬” উপলক্ষে বাহুবল উপজেলায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় সারাদেশের ন্যায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের কনফারেন্স রুম থেকে সরাসরি ভার্চুয়াল অনুষ্ঠানে সংযুক্ত হওয়া হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাবের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারের খাস জমি দখলের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না সে যেই হোক না কেন। তিনি ভূমি সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে প্রতিটি ইউনিয়নে তহশিলদারদের আরও সজাগ থাকার নির্দেশনা প্রদান করেন।
আলোচনা সভায় ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনা জোরদার এবং সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com