বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ইসালমিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা ইমাম সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ( ১৯ মে) দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। ইসলামিক ফাউন্ডেশনের জেলা উপপরিচালক মোহম্মদ মুনিরুজ্জামানের সভাপতিত্বে ইমাম সম্মেলনে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মঈনুল হক, সিভিল সার্জন ডা: রত্নদ্বীপ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সি, হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল মজিদ পিরোজপুরী, কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা মোস্তাফিজুর রহমান আযহারি। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে ২০০ জন ইমামগন অংশগ্রহণ করেন। সম্মেলনে ৯ জন ইমামকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ২ লাখ ৭০ হাজার টাকা সুদমুক্ত ঋণ দেয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com