স্টাফ রিপোর্টার ॥ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সৌদি আরব কারাগারে বন্দি আহমদ আলী মুকিবের কারামুক্তি কামনায় হবিগঞ্জ জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ এশা শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, আজম উদ্দিন, মুজিজুর রহমান, এডভোকেট আফজাল হোসেন, হাবিবুর রহমান হাবিব, এস এম মানিক, মহসিন সিকদার, এডভোকেট গুলজার খান, এডভোকেট কুতুব উদ্দিন জুয়েল, গোলাম মাহবুব, এডভোকেট শাহ আঙ্গুর আলী, আব্দুল্লাহিল কাফি, ফারুক আহমেদ, মাহবুবুর রহমান মাহবুব, আবু কাওছার সাজ্জাদ, মোজাক্কির হোসেন ইমন, আসিফুল ইসলাম ইমন, মাহেদুর আহমদ, মজনু তালুকদার, মাসুক ভান্ডারী, শাহ মুবিন, সেলিম আহমেদ, নুরুল আনাম সেলিম প্রমুখ।