বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নরসিংদীর শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি মাধবপুর থেকে উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নরসিংদীর শিবপুর থেকে চুরি হওয়ার দুই দিন পর শিশু উম্মে হানিকে (৩) উদ্ধার করেছে শিবপুর থানা পুলিশ। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, শিশুটিকে ৪ হাজার টাকায় বিক্রি করা হয়। গতকাল রবিবার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ জেলার মাধপুর থানার সাহেব বাজার গেট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নতুন বাজার বাগবাড়ী গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৪২) ও তার স্ত্রী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উটি গ্রামের মরম আলীর মেয়ে শরিফা খাতুনকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুটি শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব নোয়ারা গ্রামের ইব্রাহিম মোল্লার মেয়ে। তারা শিবপুর কলেজপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
উম্মে হানির মা জানান, একই বাসায় ভাড়া থাকার সুবাদে পরিচয় হয় শরিফা বেগমের সঙ্গে। শরিফা বেগমের বাড়ি সিলেটে, তার স্বামী ধানুয়ায় একটি রাইস মিলে কাজ করেন। শুক্রবার সকাল ১০টার দিকে আমার মেয়েকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে শরিফা খাতুন পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করে আমার মেয়ে কে না পেয়ে সন্ধ্যায় থানায় অভিযোগ করি।
পুলিশ সূত্রে জানা যায়, ওই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শরীফার নামে থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর বিভিন্ন তথ্য ও প্রযুক্তির সহায়তায় শরিফা খাতুনকে খোঁজার চেষ্টা চলে। সিলেটের হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। তারা গ্রেপ্তার এড়াতে ঘন ঘন অবস্থান পরিবর্তন করেন। পরে রবিবার রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ জেলার মাধপুর থানার সাহেব বাজার গেট এলাকা থেকে র‌্যাবের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার ও শরীফা খাতুন ও তার স্বামী নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। শরিফা খাতুন শিশু উম্মে হানিকে ৪ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কোহিনুর মিয়া গণমাধ্যমকে বলেন, থানায় অভিযোগ পাওয়ার পর থানার এসআই অনুপ নাগ, হাসান ও র‌্যাবের সহযোগিতায় অভিযুক্ত শরীফা খাতুনকে মাধবপুর থেকে আটক করার পর তার তথ্য মতে উম্মে হানিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী-স্ত্রী ২ জনকে গ্রেপ্তার করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com