বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মহিলা দলের কর্মী সভা

  • আপডেট টাইম রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বিএনপির মহিলা দলের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে মাধবপুরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর এলাকার মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মাধবপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান।
তিনি বলেন, “বিএনপি এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। তাই দলের নেতাকর্মীদের দায়িত্বও অনেক বেড়ে গেছে। দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে নারীদের আরও এগিয়ে আসতে হবে।” নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাদের পিছিয়ে রেখে উন্নত রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। নারীরা রাজনৈতিকভাবে সচেতন হলে সমাজ ও দেশ আরও এগিয়ে যাবে। মাধবপুর মহিলা দলে তৃণমূল পর্যায়ের নারীদের আরও বেশি সম্পৃক্ত করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি ফারজানা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা মহিলা দলের সভাপতি রেজিয়া সুলতানা তরফদার। বক্তারা বলেন, বিএনপির আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে মহিলা দলের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তারা আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মী সভা শেষে দলীয় নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com