বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মাদ্রাসা সুপারকে লাঞ্ছিত প্রতিবাদে এলাকাবাসীর প্রতিবাদ সভা

  • আপডেট টাইম শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪
  • ৪৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের ৩ মৌজা পরিচালিত জি.কে.ওয়াই.আই দাখিল মাদ্রাসার সুপার এম এ মুখলেছুর রহমান লাঞ্ছিত হয়েছেন। পাঞ্জারাই গ্রামের জনৈক সফিকুর রহমান তাঁকে লাঞ্ছিত করেছেন বলে জানা গেছে। এ ঘটনার প্রতিবাদে গত বুধবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে ৩ মৌজার লোকজনের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য মনর উদ্দিনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ৩ মৌজার মুরুব্বীদের পক্ষে সাবেক মেম্বার সাদ উল্লা, দরবেশ মিয়া, আনসার উদ্দিন, আঃ মালিক, আব্দুর রকিব, লন্ডন প্রবাসী আব্দুল মন্নান, জালাল উদ্দিন, সাবেক মেম্বার সজ্জাদ মিয়া, ইউপি সদস্য দিলাওর হোসেন, লেবু আহমদ জেবু, মুহিবুর রহমান, আব্দুল হক প্রমুখ। সভায় বক্তারা সফিকুর রহমানকে মাদ্রাসা সুপারের নিকট ক্ষমা প্রার্থনার আহ্বান জানান এবং রেজুলেশনের মাধ্যমে এই ঘটনার নিন্দা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com