বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খালেদার গাড়ি বহরে হামলা প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩
  • ৭০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ীবহরে হামলা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহবুবুর রশীদ মাহবুবসহ গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবীতে জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল-এর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ এর সভাপতিত্বে ও আমিনুল ইসলাম বাবুল এর পরিচালনায় স্থানীয় বেবীস্ট্যান্ড মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ সালাউদ্দিন টিটু, এমদাদুল হক ইমরান, সিনিয়র সদস্য জিয়াউর রহমান আলমগীর, হারিছ চৌধুরী, মুছা আহমেদ দিপু, সোহানুর রহমান চৌধুরী সোহান, শেখ মুখলিছুর রহমান, জনি পারভেজ জনি, মুখলিছুর রহমান ফয়সল, শেখ মিজানুর রহমান, শফিকুল আলম লিটন, সৈয়দ রুহেব হোসেন, মকসুদ আলী, নাজির মিয়া, হাবিবুর রহমান রিংকু, মিজানুর আলম, গোলাম মাহবুব, শামসুল ইসলাম জুয়েল, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, মহিবুর রহমান শাওন, যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম সুজন, সিরাজুল ইসলাম লিটন, সৈয়দ মাহমুদুল হাসান, সাইফুল আলম শিপন, হারুন মিয়া, পলি টেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা জি.কে ঝলক, সজীব আহমেদ, রুমেল আহমেদ, সাইদুর রহমান, রাজীব হাসান, তপন, দীপক, এম.এ হান্নান, পান্না কুমার শীল, অনিক রায়, জুবায়ের আহমেদ, রাশেদ আহমেদ, অপু রায় প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com