মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের অগ্রগতির লক্ষে বানিয়াচঙ্গে সভা

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪
  • ৫৫০ বা পড়া হয়েছে

মোঃ ছানু মিয়া ॥ ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের অগ্রগতির লক্ষে বানিয়াচঙ্গ সদর দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা আনছার আলীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত অত্র ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। ইউপি সচিব অজিত সরকারের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন-ইউপি মেম্বার মোঃ মোতাব্বির মিয়া, মোঃ আইয়ূব আলী, ময়না মিয়া, নূর আহাম্মদ, মোঃ নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মাহফিজুর রহমান মামুন, মতিউর রহমান মতি, আম্বিয়া খাতুন, শিরিকা বেগম, সাবেরা বেগম।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বানিয়াচং সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ বশির উদ্দিন, বেন কম্পিউটার ট্রেনিং সেন্টার এর প্রশিক্ষক খালেদ সাইফল্লাহ প্রমুখ।
সভায় হবিগঞ্জ জেলার ৭৬টি ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রে ফাইভার অপটিক্যাল নেটওয়ার্ক সংযোগ প্রদানের আহ্বান জানান জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন।
গত ২১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ৪নং বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউপি কমপ্লেক্সে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র কার্যক্রমের অগ্রগতি বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান মমিন উপরোক্ত দাবী জানান।
তিনি বলেন-বর্তমানে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। তাই দ্রুত সেবা নিতে মানুষ ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের দিকে ঝুকছে। কিন্তু পল্লী এলাকায় ইন্টানেটের গতি কম থাকায় দ্রুত সময়ের কাজ করা যায় না। এখন প্রয়োজন ফাইভার অপটিক্যাল নেটওয়ার্ক সংযোগের।
বিশেষ অতিথির বক্তৃতায় ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেন-ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র সরকারের যুগান্তকারী উদ্যোগে। এই চমৎকার উদ্যোগের ফলে মানুষ ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রে থেকে অসাধারণ তথ্য পেয়ে থাকে। যা মানুষ কখনও কল্পনাই করেনি। তিনি বলেন তবে ইন্টানেটের গতি বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে।
সভায় তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা জানান-প্রধান মন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে স্থানীয় সরকার সারা দেশের ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রতে দ্রুত গতি সম্পন্ন ইন্টারনেট সংযোগের স্থার নির্দেন দেন। যার প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে হবিগঞ্জ জেলার ৭৭টি ইউনিয়নের মধ্যে ৪নং বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদে ২০১৩ সালের ১১ মার্চ বিটিসিএল দ্রুত গতি সম্পন্ন ফাইভার অটিক্যাল নেটওয়ার্ক স্থাপন করা হয়। এর পর থেকে সমস্ত কার্যক্রম ডিজিটালাইজড করা হয়েছে। শতভাগ ইউনিয়ন ওয়েব পোর্টালে অন্তর্ভূক্ত হয়েছে।
অন্যদিকে সরকারের বিভিন্ন বিভাগ অত্র ইউনিয়নাধীন উন্নয়ন কাজ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন ২০১০ অনুযায়ী তথ্য না পাঠানোতে ওয়েব পোর্টালে অন্তর্ভূূক্ত করা সম্ভব হচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com