বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবল মডেল প্রেসক্লাব-এর দ্বি-বার্ষিক নির্বাচন ৩১ অক্টোবর

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪
  • ৫৪৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল প্রেসক্লাব-এর দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৩১ অক্টোবর। এ উপলক্ষে গত বুধবার বেলা ১১টায় ক্লাবের নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আজ শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রি ও জমাদানের শেষ সময়। তফসিল ঘোষণার দিনেই ১৩টি পদে ২০টি মনোনয়ন পত্র বিক্রি হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নূরুল ইসলাম মনি। বাহুবল মডেল প্রেসক্লাব-এর কার্যকরী কমিটি-২০১৫-১৬ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে গত ১০ অক্টোবর সাধারণ সভায় তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি কাম নির্বাচন কমিশন গঠন করা হয়। আহ্বায়ক কমিটি গত ১৯ অক্টোবর খসড়া ও ২১ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। এদিকে, গত বুধবার বেলা ১১টায় ক্লাব কার্যালয়ে নির্বাচন কমিশন ১৩টি পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আজ শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দান, একই দিন সন্ধ্যা ৬টায় মনোনয়নপত্র বাছাই এবং শনিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এ নির্বাচনে মোট ৪৩জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com