বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

রিচি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিনকে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রিচি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ১৫ এপ্রিল দুপুরে রিচি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন রিচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা সানিয়া। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক গোয়েন্দা কর্মকর্তা আব্দুল মোছাব্বির, রিচি সমাজ কল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ জিতু মিয়া, সর্দার নুরুল আমীন সামছু, সর্দার আমিনুল ইসলাম, এডঃ আব্দুল ওয়াহেদ মনির, সিনিয়র শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, সিনিয়র শিক্ষক নাজনীন আক্তার, সিনিয়র শিক্ষক কমল চন্দ্র দাস প্রমুখ। সহকারী শিক্ষক রবীন্দ্র দাসের সঞ্চালনায় সভার শুরুতে মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক মোসলেমা আক্তার পলি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com