সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে ঘরে ঘরে গ্যাসের দাবীতে মানববন্ধন ও মহাসমাবেশ ॥ ১২ জানুয়ারী বিবিয়ানা অভিমূখে লংমার্চ ও সমাবেশের ঘোষণা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪
  • ৫৯৩ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের ঘরে ঘরে বিবিয়ানার গ্যাস চাই দাবী বাস্তবায়নের লক্ষে গতকাল বুধবার বিকালে ঢাকা- সিলেট মহাসড়কে বিশাল মানববন্ধন ও মহাসমাবেশ শান্তিপূর্ণ ভাবে অনুষ্টিত হয়েছে। মহা-সমাবেশ থেকে আগামী ১২ জানুয়ারী বিবিয়ানা গ্যাস ক্ষেত্র অভিমূখে লংমাচ ষোঘনা করা হয়েছে নবীগঞ্জ সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে।
মানবন্ধনে বিভিন্ন গ্রাম থেকে মিছিল সহকারে দলে দলে লোকজন অংশ গ্রহন করেন। দুপুর থেকে ব্যানার এবং ফেষ্টুনে চেয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়ক এর আউশকান্দি কিবরিয়া চত্ত্বর।
হাজী সানুর আলমের সভাপতিত্বে ও নবীগঞ্জ সচেতন নাগরিক সমাজের সাধারন সম্পাদক মুরশেদ আহমেদ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন-নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, বাউশা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মুকিত চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান পিয়ারা, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান সেফু, এলডিপি নেতা মিজানুর রহমান চৌধুরী শামীম, এটিএম নুরুল ইসলাম খেজুর, এম এ আহমদ আজাদ, মাওঃ আব্দুল রকিব হক্কানী, ডাঃ আজিজুর রহমান, হাজী আতাউর রহমান, সফিউল আলম হেলাল, মছদ্দর আলী, লেবু মিয়া, আব্দুর নূর, আবুল কালাম, জাপা নেতা মুরাদ আহমদ, বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জাহান চৌধুরী, সাবেক সভাপতি হাজি আব্দুল ওয়াহিদ, সাবেক সাধারন সম্পাধক মোঃ মনর মিয়া, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক সাইদুর রহমান, থানা যুবদল সভাপতি এটি এম সালাম, সচেতন নাগরিক সামজের নেতা আব্দুল মুকিত, আবুল কায়ের, মোঃ সরওয়ার সিকদার, কিবরিয়া চৌধুরী, বুলবুল আহমদ, নুরুল আমীন পাঠান, মীর হোসাইন আহমেদ হামজা, ইউপি ছাত্রদল সভাপতি শিহাব আহমদ, মোবাশ্বিও হোসাইন, ফুল মিয়া, এমএ ছবুর, টিপু সুলতান, সামসু উদ্দিন জনি, মোবারক হোসেন শিপন, শিক্ষা অনুরাগী আব্দুল আহাদ, ফকির ফজলু মিয়া, জাহির মিয়া, সৈয়দ আনহার আলী, মাওঃ মোস্তাফা আহমদ, সাংবাদিক এম মুজিবুর রহমান, সাংবাদিক রুমেল আহমেদ, আওয়ামীলীগ নেতা লোকমান আহমদ খাঁন, নাজমুল হক চৌধুরী পলাশ, যুবলীগ নেতা আল আমিন, জেলা তালামীযের সহ-সভাপতি আব্দুল মুহিত রাসেল, শফিকুল ইসলাম সেলিম, নেছার আহমদ জগলু, আমিন চৌধুরী বাবলু, ছাত্রদল নেতা রকি পারবেজ ও সাজু আহমেদ প্রমূখ।
এছাড়াও বক্তব্য রাখেন-রাইয়াপুর উন্নয়ন সংস্থা (রাউস) এর সভাপতি আলাল মিয়া, সাধারন সম্পাদক সাহেদ আহমদ, তালুকদার ইয়াং সোসাইটি রাইয়াপুর এর জুবায়ের আহমেদ তালুকদার, সাধারন সম্পাদক ফরহাদ আহমেদ, এ ওয়ান যুব সমবায় সমিতি ফুটারমাটি এর পক্ষে খলকু আহমেদ চৌধুরী, দি সান সাইন জুনিয়র কেজি স্কুলের পক্ষে কাউছার আহমেদ প্রমূখ।
সমাবেশ শেষে সচেতন নাগরিক সমাজের পক্ষে সাধারন সম্পাদক মুরশেদ আহমদ কর্মসূচী ঘোষনা করে বলেন, আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রী বিবিয়ানা গ্যাস ফিল্ড পরিদর্শন ও কম্প্রেশার সেন্টার এবং বিবিয়ানা পাওয়ার পান্ট উদ্বোধন করতে আসবেন। ওই দিন যদি প্রধান মন্ত্রী আমাদের দাবী পূরণের আশ্বাস প্রদান করা হয় তাহলে আমাদের আন্দোলন স্থগিত করা হবে। অন্যতায় আগামী ১২ জানুয়ারী বিবিয়ানা অভিমূখে গ্যাসের দাবীতে লংমার্চ করে সমাবেশ করার ঘোষনা দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com