আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রাহেলা গ্রামে কৃষি জমি কেটে বিটা বাড়ী তৈরির কাজ করছে এক্সেভেটরের মাধ্যমে উৎসবের আমেজে চলছে ভূ-গর্ভস্থ মাটি কেটে নির্মাণ কাজ। এতে করে এক দিকে কৃষিজমির উর্বরতা সহ পরিবেশের ভারসাম্য বিনষ্ট হওয়ার আশংখা দেখা দিয়েছে। অপরদিকে এলাকার একাধিক অসাধুচক্র বেআইনি কাজে লিপ্ত হয়ে অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছে। জানা যায়, আজমিরীগঞ্জে প্রশাসনের তোয়াক্কা না করেই এক্সেভেটরের মাধ্যমে চলছে ফসলি জমির মাটি কাটা। একাধিক প্রভাবশালী চক্র দিনের পর দিন মাটি কেটে নগদ টাকায় বিক্রি সহ ভিটা নির্মাণ করে দিতে হচ্ছে অলিখিত চুক্তিবদ্ধ। এতে করে জমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়ায় কয়েক দশক এসব জমিতে ফসল উৎপাদন করা কঠিন হবে বলে জানিয়েছেন কৃষিবিদ ও কৃষকেরা। সরজমিনে দেখা যায়, বেশ কিছুদিন ধরে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রাহেলা গ্রামের মৃতঃ ইদ্রিস মিয়ার পুত্র মোঃ ইছা মিয়া বেশ কিছু একটি এক্সেভেটর দিয়ে কৃষিজমির মাটি কেটে পুকুর ও বিটা নির্মানের কাজ করছে। ডায়না ভর্তি করে বিভিন্ন স্থানে নগদ টাকায় বিক্রি করছে। ফলে অনেক কৃষকই এ বছর কোনো ফসল ফলাতে পারেননি। এলাকার একাধিক কৃষকের অভিযোগ, মাটি কাটতে নিষেধ করা হলেও তারা কথা শুনছেন না। বাঁধা দিতে গেলে তাদের লোকজন হুমকি-ধমকি দিচ্ছে। ওই মাটি প্রতিনিয়ত কেটে ফেলার কারণে জমির উর্বরতা শক্তি দিন দিন হ্রাস পাচ্ছে। অন্যদিকে পরিবেশেরও ক্ষতি হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এস এম রেজাউল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান -আমি এব্যাপারে খোজ নিয়ে দেখতেছি।