মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে ছাত্রদল-ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিএনপি নেতার চাদাবাজীর অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে কমলাভর্তি দুটি ট্রাক আটকে এক ব্যবসায়ীর কাছ ৭০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মোঃ আকরাম হোসেন (৬০) চুনারুঘাট থানায় চাঁদাবাজদের বিরেুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে ভারত থেকে আমদানিকৃত ১০ টন কমলা দুইটি ট্রাকযোগে ঢাকার উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা করেন। তিনি ভারত থেকে এলসির (লেটার অব ক্রেডিট) মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে স্থানীয় বাজারে সরবরাহ করে থাকেন। সরকারকে প্রায় ১০লাখ ৫০হাজার টাকা শুল্ক পরিশোধ করে বাল্লা শুল্ক স্টেশন দিয়ে বৈধভাবে এসব পণ্য আমদানি করা হয়। যার বাজার মূল্য প্রায় ২০লাখ টাকা। ভারত থেকে ট্রাক দুটি গাজীপুর ইউনিয়নের পাক্কাবাড়ি এলাকায় বাল্লাগামী রাস্তার সবুজ মিয়ার বাড়ির সামনে পৌঁছালে ইউনিয়ন ছাত্রদলের শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ মাসুক মিয়া, ছাত্রদল-ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ২০/২৫ জন ট্রাকের গতিরোধ করে।
এ সময় তারা মালামাল নিয়ে যেতে হলে ব্যবসায়ীর কাছে টাকা দিতে হবে বলে দাবি করে। এক পর্যায়ে অভিযুক্তরা এক লাখ টাকা চাঁদা দাবি করলে একপর্যায়ে ৭০হাজার টাকা দিলে তারা ট্রাক ছেড়ে দেয়।
বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করে পরে তিনি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হচ্ছে ছাত্রলীগ নেতা মিশু মিয়া, ছাত্রদল নেতা মাসুক মিয়া, আকবর হোসেন, ছত্তার মিয়া, শাকিল মিয়া, সাহেল মিয়া ও জনি মিয়াসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনের নাম উল্লেখ আসামি করে থানায় হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী আকরাম হোসেন বলেন, “আমি নিয়মিতভাবে বৈধ কাগজপত্রের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছি। হঠাৎ করেই তারা ছাত্রলীগ ও ছাত্রদল রাজনৈতিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। টাকা না দিলে ব্যবসা করতে দেবে না বলে হুমকি দেয়। পরিস্থিতির চাপে পড়ে টাকা দিতে বাধ্য হয়েছি। আমি সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ, শফিকুল ইসলাম বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com