মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইয়ে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩৪ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় সাথী (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লাখাই থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ৩ ঘটিকায় এ মরদেহ উদ্ধার করা হয়। সে লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের মনু মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, স্বামী মনু মিয়াসহ পরিবার লোকজনের সাথে পারিবারিক বিষয়াদি নিয়ে সাথী আক্তার এর মনোমালিন্য ছিল। সকলের অগোচরে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শয়ন কক্ষে যায়। পরে শয়ন কক্ষের কাঠের তীরের সাথে তার শাড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন।
পরে সংবাদ পেয়ে লাখাই থানার পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরী করে জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে আত্নহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com