মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের শিলা চুরি

  • আপডেট টাইম রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর শহরের একটি বাসা থেকে কষ্টিপাথরের গিরিধরী শিলা চুরির ঘটনা ঘটেছে। দাবি করা হচ্ছে, শিলাটির মূল্য কোটি টাকারও বেশি। গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে কষ্টিপাথরের মালিকের ভাতিজা বিশ্বজিৎ চৌধুরী সদর মডেল থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, জেলা সদরের পুরান বাজার এলাকায় অবস্থিত হবিগঞ্জের সাবেক সিভিল সার্জন সুচিন্ত চৌধুরীর বাসার দ্বিতীয় তলা থেকে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) শিলাটি চুরি হয়। চিকিৎসক সুচিন্ত চৌধুরী ঢাকায় অবস্থান করায় বাসাটি তত্ত্বাবধানে ছিলেন তার ভাতিজা বিশ্বজিৎ চৌধুরী। ঘটনার রাতে তিনি রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় তলায় উঠে দেখেন, ঘরের মালামাল এলোমেলো এবং পূজার স্থানে রাখা কষ্টিপাথরের গিরিধরী শিলাটি নেই। এ সময় লোক জড়ো করতে বাইরে বের হলে এক ব্যক্তি বাসার পেছন দিক দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে দেখা যায়, প্রায় ৪৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরের গিরিধরী শিলাটি (যা শ্রীকৃষ্ণের রূপে পূজিত হতো) চোর নিয়ে গেছে। এ ব্যাপারে বিশ্বজিৎ চৌধুরী জানান, প্রত্নতাত্ত্বিক দৃষ্টিতে প্রায় ১২০ বছরের পুরোনো এই শিলাটির মূল্য এক কোটি ২৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে। এ বিষয়ে সদর মডেল থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অভিযোগের তদন্ত চলছে। শিলাটি উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com