মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ সদর হাসপাতালে ডাক্তারকে লাঞ্ছিত ও কর্তব্য কাজে বাঁধা দেয়ার ঘটনায় মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবগিঞ্জ সদর হাসপাতালে ডাক্তারকে লাঞ্ছিত ও কর্তব্য কাজে বাঁধা দেয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সদর হাসপাতালের মেডিকেল অফিসার নাঈম আশরাফ চৌধুরী বাদি হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় আসামি হল সদর উপজেলার বনগাঁও গ্রামের তমাল আহমেদ (৩০) সহ ৭-৮ জন। জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি তমালের এক আত্মীয়কে নিয়ে সদর হাসপাতালে এলে চিকিৎসা পেতে গড়িমসি করেন ডাক্তার ও নার্সরা। এতে ওই রোগীর অবস্থা আশংকাজনক হয়। তখন রোগীর সাথে আসা তমাল ও স্বজনরা ডাক্তার ও স্টাফদের লাঞ্ছিত করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ঘণ্টাখানেক হাসপাতালের চিকিৎসাসেবা বন্ধ ছিলো। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ জানায়, দোষীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com