শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা

  • আপডেট টাইম রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে দুইজন লিফট অপারেটর পদে কর্মরত থাকলেও বাস্তবে তাদের কাউকেই কর্মস্থলে দেখা যায় না-এমন অভিযোগ উঠেছে রোগী ও স্বজনদের পক্ষ থেকে। কাগজে-কলমে দায়িত্বে থাকলেও তারা নিয়মিত হাসপাতালে উপস্থিত না থেকেও বেতন-ভাতা নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের কার্যকর নজরদারি না থাকায় চরম দুর্ভোগে পড়ছেন সেবা নিতে আসা মানুষজন।
হাসপাতাল সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, লিফট অপারেটর না থাকায় রোগীদের জরুরি প্রয়োজনে লিফট ব্যবহার করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগী, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী ও শিশুদের নিয়ে স্বজনদের সিঁড়ি ব্যবহার করে বিভিন্ন তলায় ওঠানামা করতে হচ্ছে। এতে সময় নষ্টের পাশাপাশি রোগীর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর স্বজন জানান, লিফট চালু থাকলেও অপারেটর না থাকায় অনেক সময় লিফট ব্যবহার করা যায় না। বাধ্য হয়ে রোগীকে কোলে বা স্ট্রেচারে করে সিঁড়ি দিয়ে উপরে তুলতে হয়। এতে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। অনেকের অভিযোগ, হাসপাতালের বিভিন্ন সেবায় সমন্বয় ও তদারকির অভাব রয়েছে। লিফট অপারেটরদের অনুপস্থিতি দীর্ঘদিনের সমস্যা হলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে হাসপাতালের কার্যক্রম ইচ্ছামাফিক চলছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। স্থানীয়দের দাবি, দায়িত্বপ্রাপ্ত কর্মীরা কর্মস্থলে অনুপস্থিত থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে প্রশাসনিক নজরদারি জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভুক্তভোগী রোগী ও স্বজনরা দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং হাসপাতালে নিয়মিত লিফট সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা বলেন, একটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে এ ধরনের অব্যবস্থাপনা জনসাধারণের চিকিৎসা সেবাকে ব্যাহত করছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com