শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে তুলকালাম কান্ড হবিগঞ্জ শহরে “পূবালী ব্যাংক পিএলসি” টাউন মসজিদ রোড শাখার উদ্যোগে “ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালী” অনুষ্ঠিত চুনারুঘাটে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জের বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপমানের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঙ্গলাল, সম্পাদক সাধারণ নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল, সম্পাদক বিভূ হবিগঞ্জসহ ১২ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম শুরু ॥ সকলের মাঝে স্বস্থি লাখাইয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা

লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় সরিষা ক্ষেত থেকে মনসুরা আক্তার (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক হাওরের একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মনসুরা আক্তার মুড়িয়াউক গ্রামের টেনু মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিদিনের মতো আরও দুই সহপাঠীর সঙ্গে মুড়িয়াউক হাওরে ঘাস কাটতে যায় মনসুরা। বিকেলে অন্য দুই সহপাঠী বাড়ি ফিরলেও মনসুরা আর বাড়ি ফেরেনি। এতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন, কিন্তু তার কোনো সন্ধান পাননি। পরদিন শনিবার দুপুরে হাওরের একটি সরিষা ক্ষেতে মনসুরার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ঘাস কাটতে হাওরে যাওয়ার পর মনসুরা আর বাড়ি ফেরেনি। পরদিন হাওরের একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করছি অসৎ উদ্দেশ্যের কারণে মনসুরাকে হত্যা করা হয়েছে তবে ঘটনার মূল কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com