শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবল সার্কেলের এএসপি জহিরুল স্ট্যান্ড রিলিজ শহরের আদি গোপাল, ম্যাঙ্গু, কলাপাতা, মধুবনসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা বানিয়াচঙ্গে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি-টমটম চালকদের সংঘর্ষ সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ ॥ জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি ঘোষণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রমজানে চরম দুর্ভোগে শহরবাসী সংস্কার কাজ চলায় যানবাহন চলাচল বন্ধ ॥ দুর্ভোগে রোগী ও স্বজনরা নবীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগ

হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা

  • আপডেট টাইম রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ-এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ। নবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোশাহিদ আলম মুরাদ এবং পৌর যুবদলের আহ্বায়ক মোঃ আলমগীর মিয়ার যৌথ উদ্যোগে এই শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান এবং তার রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ডালিম আহমদ চৌধুরী, জুবায়ের আহমদ সুমন, রাকিব আহমদে, সাইফুর রহমান বাবু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমদ, লিটন মিয়া, শাহজাহান আহমেদ, সুহেদ মিয়া,মোঃ হাসান চৌধুরী, সুরুত আলী, মাহবুব মোহন, রুবেল মিয়া, রাহেল, ওয়াকিল মিয়া, মুসা মিয়া, মুমিন মিয়া, আলমগীর খান, শাকিল আহমদসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাকর্মীবৃন্দ। সাক্ষাৎকালে আলহাজ্ব জি কে গউছ দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। শুভেচ্ছা বিনিময় শেষে নেতৃবৃন্দ দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com