শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী

  • আপডেট টাইম রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা ছিল এমপি চান না, মন্ত্রী চান ? ড. রেজা কিবরিয়া এমপি হলে, মন্ত্রী হবেন। ফলে এলাকার ব্যাপক উন্নয়ন সাধিত হবে। যা একজন এমপির পক্ষে অসম্ভব। এই শ্লোগানকে সামনে রেখে ওই আসনের নবীগঞ্জ-বাহুবলের মানুষ বিপুল ভোটের ব্যবধানে বিএনপির মনোনিত প্রার্থী ড. রেজা কিবরিয়াকে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। নির্বাচনে ড. রেজা কিবরিয়া নির্বাচিত হওয়ার পর পরই মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে উন্নয়নের। উনার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে বলেও বুক ভরা আশা নিয়ে অপেক্ষা শুরু করেছেন। এর মধ্যে গুরুত্বপুর্ণ একটি কাজ নবীগঞ্জ উপজেলায় বিজনা নদীর উপর একটি সেতু নির্মাণ। এ যাবৎ পর্যন্ত সকল এমপিই নির্বাচনের আগে সেতুর প্রতিশ্রুতি দিয়ে, পরে আর কোন কাজ হয়নি। ফলে সেতুর অভাবে যুগ যুগ ধরে ছিল হাজারো মানুষের কান্না। আজও কালের স্বাক্ষী হয়ে দাড়িয়েছে বাশেঁর সাকোঁ। মুন্সি বাজার সংলগ্ন বিজনা নদীতে একটি স্থায়ী সেতু না থাকায় স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত চরম দুর্ভোগ পোহাচ্ছেন দেবপাড়া ও গজনাইপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ। ঢাকা-সিলেট মহাসড়কের সন্নিকটে অবস্থিত হলেও নদীর উপর যোগাযোগ ব্যবস্থা না থাকায় এসব এলাকার বাসিন্দারা যুগের পর যুগ ধরে অবর্ণনীয় ভোগান্তির শিকার হয়ে আসছেন। জাতীয় বা স্থানীয় নির্বাচন আসলেই প্রার্থীদের আশ^াসই যেন ওই এলাকার মানুষের ভরসা। নির্বাচনের পড়ে আর কাউকে খোজেঁ পাওয়া যায়না। সেতুর অভাবে দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া, উত্তর দেবপাড়া, দেবপাড়া, নলসুজা, সদরঘাট এবং গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম, মামদপুর শংকরসেনা, লোগাঁও, কান্দিগাঁও, বনগাঁও, শিয়ালের পুঞ্জি, নিশাকুড়ি, গজনাইপুর, শতক, রামলোহ ও কামারগাঁও সহ প্রায় ২০টি গ্রাম কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এসব গ্রামে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, হাটবাজারসহ কয়েক হাজার মানুষের বসবাস থাকলেও একটি সেতুর অভাবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতার পর থেকে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের জনপ্রতিনিধিরা বিভিন্ন সময়ে বিজনা নদীর ওপর সেতু নির্মাণের আশ্বাস দিয়ে এলেও বাস্তবে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। সর্বশেষ সাবেক সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী কায়স্থগ্রামের মুন্সিবাজার এলাকায় বিজনা নদীর (গোপলা নদী নামেও পরিচিত) উপর প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৯০ মিটার দীর্ঘ ও সাড়ে ৫ মিটার প্রস্থের একটি সেতু নির্মাণের জন্য ডিও প্রদান করেন। পরিকল্পনা মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের কথা থাকলেও অজ্ঞাত কারণে তা আর এগোয়নি। নদীর অপর পাড়ে বিস্তীর্ণ হাওর এলাকায় প্রতিবছর কয়েক হাজার মেট্রিক টন বোরো ধান উৎপাদিত হয়। কিন্তু সেতু না থাকায় কৃষকদের উৎপাদিত ফসল পরিবহন করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। বর্ষা মৌসুমে নৌকা এবং শীত মৌসুমে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে পারাপারই একমাত্র ভরসা। এসব সাঁকো দিয়ে যাতায়াত করতে গিয়ে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। এ ছাড়া চিকিৎসাসেবা গ্রহণ, ইউনিয়ন পরিষদের জরুরি কাজ, হাটবাজার ও ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে সদরঘাট নতুন বাজার, ইমামগঞ্জ বাজার, মুন্সিবাজার ও দেবপাড়া বাজারে যেতে নদী পার হতে হয় জীবন ঝুঁকি নিয়ে। অনেক সময় নৌকা না পাওয়ায় গুরুতর রোগীর চিকিৎসা বিলম্বিত হচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত স্কুল-কলেজে যাতায়াত বাধাগ্রস্থ হওয়ায় ঝরে পড়ার আশঙ্কাও বাড়ছে। স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের সময় সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেয়া হলেও নির্বাচনের পর জনপ্রতিনিধিদের আর খোঁজ পাওয়া যায় না। একটি সেতুর অভাবে বর্ষা মৌসুমে পুরো এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমনকি কেউ মারা গেলে দাফনের জন্য কবরস্থানে লাশ নেয়াও কষ্টসাধ্য হয়ে পড়ে। এলাকাবাসীর দাবি, বিজনা নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মিত হলে ৩০ কিলোমিটার ঘুরপথের পরিবর্তে মাত্র ৪ কিলোমিটারের মধ্যে মৌলভীবাজার জেলার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন সম্ভব হবে। এতে দিনারপুর পরগণাসহ আশপাশের এলাকার অর্থনৈতিক কর্মকান্ড গতিশীল হবে এবং সামাজিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে হবিগঞ্জ-১ আসনের প্রার্থীদের কাছে এলাকাবাসীর জোর দাবি ছিল, মিথ্যা আশ্বাস নয়: যে প্রার্থী বাস্তব উদ্যোগ নিয়ে বিজনা নদীর ওপর সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ নেবেন, তাকেই তারা সমর্থন দেবেন। দ্রুত সেতু নির্মাণের মাধ্যমে অর্ধশতাব্দীর দুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপরে হস্তক্ষেপ কামনা করেছেন তারা। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া ওই এলাকায় নির্বাচনী প্রচারনায় ওই নদীতে অবস্থিত বাশেঁর সাকো দিয়ে নদী পারাপার হতে দেখা যায়। এ সময় স্থানীয় লোকজন বিজনা নদীতে তাদের স্বপ্নের একটি সেতু নির্মাণের দাবী জানান। তাদের দাবীর প্রেক্ষিতে সিমি কিবরিয়া প্রতিশ্রুতি দেন, তার স্বামী ড. রেজা কিবরিয়া নির্বাচিত হলে এবং বিএনপি সরকার গঠন করলে অবশ্যই উক্ত সেতু অগ্রাধিকার ভিত্তিতে নির্মিত হবে। নির্বাচনে ড. রেজা কিবরিয়া বিপুল ভোটে নির্বাচিত হওয়ার সাথে সাথেই তিনি মন্ত্রী হবেন, সেই সাথে এলাকাবাসীর স্বপ্নের বিজনা নদীর উপর সেতু নির্মাণ কাজ বাস্তবায়িত হবে বলে স্বপ্ন দেখছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com