বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জের সাবেক চেয়ারম্যান জাতীয় ব্যাড মিন্টন খেলোয়াড় সৈয়দ অলিউর রহমান আর নেই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জের বিশিষ্ট ব্যক্তিত্ব, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ অলিউর রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ১১ ফেব্রুয়ারি বিকাল ৩টা ৫০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। সৈয়দ অলিউর রহমান একজন স্বনামধন্য জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সততা, ন্যায়পরায়ণতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি তিনি জাতীয় ব্যাডমিন্টন দলের একজন স্বনামধন্য খেলোয়াড় ছিলেন এবং ক্রীড়াঙ্গনে উল্লেখযোগ্য অবদান রাখেন।
রাজনীতি, ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ তাঁকে সর্বমহলে সম্মানিত ব্যক্তিত্বে পরিণত করে। তিনি ছিলেন ন্যায়বিচারক, মানবিক ও সংস্কৃতিমনা ব্যক্তি। দাউদ নগর হাবিলী পরিবারের অন্যতম সদস্য হিসেবে তিনি সমাজে বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন।
আজ রাত ১১টায় তাঁর নিজ বাড়ি সংলগ্ন দাউদ নগর ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com