বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বামৈ ইউনিয়নে পানি নিষ্কাশনের নালা বন্ধ করে জমি ভরাট করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়। গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাটিহারা পূর্ব পাড়া গ্রামের সিদ্দিকিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কাটিহারা গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে আব্দুল কাদির (৫৫) তার জমিতে মাটি ভরাট করে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। ওই জমির ওপর দিয়ে দীর্ঘ দিন ধরে গ্রামের পানি নিষ্কাশনের একটি নালা প্রবাহিত হতো। আব্দুল কাদির মাটি ভরাট করায় পানি চলাচলের পথটি বন্ধ হয়ে যায়। গ্রামবাসী বিকল্প নালার ব্যবস্থা রাখার অনুরোধ জানালেও তিনি তা উপো করে কাজ চালিয়ে যান। সকালে আব্দুল কাদিরের লোকজন নির্মাণ কাজ শুরু করলে মহিবুর আলমের (৫০) নেতৃত্বে গ্রামবাসীর অন্য একটি পক্ষ বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তয়ী সংঘর্ষ শুরু হয়।
খবর পেয়ে লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, এসআই মোঃ আখতারুজ্জামান এবং এসআই মানিক সাহার নেতৃত্বে পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি বেগতিক দেখে লাখাই আর্মি ক্যাম্প থেকে সেনাসদস্যরাও অভিযানে যোগ দেন। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। লাখাই থানা পুলিশ জানিয়েছে, সংঘর্ষে আহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com