বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে দেশি অস্ত্রসহ দুই আসামি আটক

  • আপডেট টাইম শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় সেনাবাহিনীর অভিযানে মারামারির মামলার দুই আসামিকে দেশি অস্ত্রসহ আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১২টা ২৮ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
বানিয়াচং আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার ৪নং ইউনিয়নের প্রথমলেখ গ্রামের ডা. হাবিবুর রহমানের ছেলে মো. আলমগীর মিয়া এবং একই উপজেলার মিয়াখানি গ্রামের আরিফ উল্লাহর ছেলে মো. মোহাম্মদ আলীকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বল্লম, ৪০টি টেটা, ২টি বড় টেটা, ১টি ছুরি এবং ৪টি দা উদ্ধার করা হয়। পরে আটক দুইজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com