মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

  • আপডেট টাইম শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তরমুজ বোঝাই ট্রাকের নিচে লুকিয়ে পাচারের সময় প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার সাতছড়ি-তেলিয়াপাড়া সড়কে অবস্থান নেয়। ভোর আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে ট্রাকভর্তি তরমুজের নিচে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা পাওয়া যায়। এ সময় প্রায় ১৬ লাখ টাকা মূল্যের জিরা ও ট্রাকভর্তি তরমুজ জব্দ করা হয়। জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com