বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গত মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি রাত প্রায় সাড়ে ৯টার দিকে মাধবপুর থানাধীন শাহজাহানপুর ইউনিয়নের চা-বাগান এলাকা থেকে তাদেরকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, চুনারুঘাট থানার চাকলাপুঞ্জি এলাকার কালাচন ঝড়ার ছেলে রাজেশ ঝরা (২৫) ও একই এলাকার রামধনী কইরির ছেলে প্রসেনজিত (২৩)।
র‌্যাব সূত্রে জানা গেছে, শাহজাহানপুর ইউনিয়নের চা বাগান এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই স্থানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব তাদেরকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে তাদের হেফাজতে থাকা নীল ও খাকি রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদেরকে জব্দকৃত গাঁজাসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com