মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ॥ আধূনিক চুনারুঘাট-মাধবপুরকে বিনির্মাণে ধানের শীষে ভোট দিন-সৈয়দ সাফকাত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস.এম.ফয়সলের ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করা হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানের নেতৃত্বে উপজেলার আদাঐর ইউনিয়নের আত্কাপাড়া, গোয়ালনগর, গোপালপুর, মিঠাপুরসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। উপস্থিত সর্বস্থরের জনসাধারনকে তিনি বলেন সৈয়দ মোঃ ফয়সল সাহেব একজন সৎ, যোগ্য ও কর্মঠ মানুষ। সব সময় সুখে-দুঃখে মানুষের পাশে থেকেছেন। এমপি-মন্ত্রী না হয়েও এলাকায় শত শত কোটি টাকার উন্নয়ন করেছেন। তাই এলাকার উন্নয়নের স্বার্থে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান। সায়হাম নীট কম্পোজীটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাফকাত আহমদ এর নেতৃত্বে মাধবপুর তেলিয়াপাড়া চা বাগান ও চুনারুগাট উপজেলার দেড়রগাছ, দক্ষিন ইনাদাবাদ, মধ্য দেওরগাছ, কাছুয়া সহ বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও মত বিনিময় সভা করেন। এসময় উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে বলেন মাধবপুর-চুনারুঘাটের কিছু মানুষ ৫৪ বছর ধরে বঞ্চিত। যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম তারা আমাদের উন্নয়নে কোন কাজ করেনি। অপর দিকে যাকে আমরা যাকে নির্বাচিত করতে পারিনি তিনি এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে শত শত কোটি টাকার উন্নয়ন মূলক কাজ করিয়েছেন। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর (চুনারুঘাট-মাধবপুর) উপহার দেয়ার জন্য আমার বাবা সৈয়দ মোঃ ফয়সল সাহেবকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান। সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমদের নেতৃত্বে উপজেলার চুনারুঘাট উপজেলার রানীরগাও, মিরাশী, কালেঙ্গা, মাধবপুর উপজেলার বড়ধূলিয়া, সন্তোসপুর, চাড়াভাঙ্গাসহ বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও মত বিনিময় সভা করেন। এ সময় তিনি বলেন আমার বাবা সৈয়দ ফয়সল সাহেব সারা জীবন মানুষের কল্যাণে সময় ব্যয় করেছেন। আরাম-আয়েশের জীবন ত্যাগ করে মানুষের ভাগ্যউন্নয়নে কাজ করেছেন। ব্যক্তিগত তহবিল থেকে অর্থ ব্যয় করে মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করেছে। জীবনের শেষ বয়সে জনগণের সেবা করার উদ্দেশ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করেছেন। তাই উনাকে শেষবারের মতো একটি সুযোগ দিন। অথাৎ ১২ ফেব্রুয়ারী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করেন, আমরা দু’ভাইসহ পরিবারের সদস্যরা আপনাদের উন্নয়ন, সুখ ও নিরাপত্তা বিধানে কাজ করব ইনশাল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com