বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে অনুমতি ছাড়া মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলায় অনুমতি ছাড়া উর্বর কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) বিকাল আনুমানিক ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার গালিমপুর মৌজার গালিমপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারি মালিকানাধীন উর্বর ধানী জমিতে এক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার বিষয়টি ধরা পড়ে।
কোনো প্রকার অনুমতি ছাড়াই কৃষি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের উদ্দেশ্যে মাটি কাটায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারায় অভিযুক্ত আব্দুল গফুরের পুত্র ফারুক মিয়া দোষ স্বীকার করলে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম। উপজেলা প্রশাসন জানায়, কৃষি জমি রা ও পরিবেশ সুরায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com