বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট-মাধবপুরে ধানের শীষের সরগরম প্রচারণা

  • আপডেট টাইম রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-–৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। হাটবাজার, চা বাগান, গ্রামগঞ্জ, সামাজিক অনুষ্ঠান থেকে শুরু সবখানেই চলছে নির্বাচনী তৎপরতা। প্রচারণার তৃতীয় দিনে ভোটের আমেজ আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। দলের নেতাকর্মীরা নির্বাচনকে উৎসবমুখর করতে নানা কৌশলে মাঠে নেমেছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত লিফলেট বিতরণ, পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তারা। নিজেদের মধ্যে কিছু মতবিরোধ থাকলেও তা কাটিয়ে সবাই এক কাতারে এসে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।
মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তার সম্প্রতি চুনারুঘাটে বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন করেন। এ সময় স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের প্রাণবস্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। অফিস উদ্বোধন অনুষ্ঠানে নেতারা বলেন, দীর্ঘদিন পর জনগণ একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বাদ পেতে যাচ্ছে, আর সে নির্বাচনে ধানের শীষই হবে জনগণের প্রথম পছন্দ। বিএনপির তরুণ ও উদীয়মান নেতা, শিল্পপতি সৈয়দ শাফকাত আহমেদ তেলিয়াপাড়া চা বাগানে ব্যাপক প্রচারণা চালান। সেখানে তিনি বলেন, “চা বাগানের শ্রমিকরা দীর্ঘ ৫৪ বছর ধরে বঞ্চনার শিকার। তাদের জীবনে তেমন কোনো উন্নয়ন হয়নি। শিক্ষার পর্যাপ্ত সুযোগ নেই, স্বাস্থ্য ও বাসস্থানের অবস্থাও নাজুক। আন্তরিকভাবে তাদের কথা কেউ ভাবেনি। এখনই সময় তাদের জীবনমান উন্নয়নের টেকসই উদ্যোগ নেওয়ার।” প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান। তিনি বহরা ইউনিয়ন ও মাধবপুর পৌরসভার বিভিন্ন সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া তিনি ১০ নং ছাতিয়াইন ইউনিয়নে আয়োজিত ঐতিহ্যবাহী রাখাল উৎসবে অংশগ্রহন করে শুভেচ্ছা বিনিময় করে তিনি বলেন, “বিএনপি সব ধর্ম ও মতের মানুষের দল। আমরা সবাইকে সঙ্গে নিয়েই উন্নয়নের রাজনীতি করতে চাই।” ধানের শীষের প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন শিল্পপতি সৈয়দ ইশতিয়াক আহমেদ। তিনি আন্দিউড়া ও নোয়াপাড়ায় গণসংযোগ করেন এবং স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। গতকাল শনিবার বিকেলে মাধবপুর পৌরসভায় বিএনপি নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক বলেন, “এবার জাতীয় নির্বাচন বেশ জমে উঠেছে। এলাকার শান্তি শৃঙ্খলা, উন্নয়ন ও সার্বিক ভবিষ্যৎ চিন্তা করে জনগণ ধানের শীষে ভোট দিতে আগ্রহী হচ্ছেন। কারণ সৈয়দ মোঃ ফয়সল দল-মত নির্বিশেষে সবার অভিভাবক হিসেবে কাজ করেন।”
গতকাল শনিবার ইটাখোলা গ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল ও সৈয়দ ইশতিয়াক আহমেদ। সেখানে সৈয়দ মোঃ ফয়সল বলেন, “চুনারুঘাট ও মাধবপুর উপজেলাকে সব দিক থেকে উন্নত করতে চাই। বিশেষ করে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেব। এই অঞ্চলের শিক্ষাব্যবস্থা, যোগাযোগ ও স্বাস্থ্যখাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com